দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে পরাজিত হয়ে শেষ পর্যন্ত জামানত হারিয়েছেন তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি সিলেট-৬ আসনের ২ উপজেলা মিলিয়ে সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১০ হাজার ৯৩৬ ভোট। যা ওই আসনের প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের কম।